

রাকিব রিফাত, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেশন জট নিরসনে ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগীয় সভাপতিদের সাথে মতবিনিময় করেছেন ভিসি প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ। শনিবার (২৮ জুন) বেলা তিনটায় ব্যবসায় প্রশাসন অনুষদের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. শেলীনা নাসরিন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুস সবুর, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ড. মোঃ গোলাম মহিউদ্দিন, মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাদিকুল আজাদ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি, সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মো. শহিদুল ইসলাম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মো. শরিফুল ইসলাম।
মতবিনিময়ে ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নেওয়া, একশান ফর সেশন ক্যাম্পের অংশ হিসেবে আজকের এই মতবিনিময়। আমরা এই ক্যাম্পের অংশ হিসেবে সকল অনুষদ ও বিভাগের সাথে মতবিনিময় করবো। যার মূল উদ্দেশ্য সেশন জট নিরসন করা এবং শিক্ষার্থীদের কোর্স সমূহ যথাযথ সময়ে শেষ করে দেওয়া। আমাদের বিশ্ববিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলের হওয়াতে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব সমস্যা কাটিয়ে, শিক্ষার্থীদের যথাযথ সময়ে একাডেমি কার্যক্রম শেষ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।