সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকি ও রাজস্ব ফাঁকির চেষ্টার অভিযোগে গত ১৭ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

উক্ত সংবাদে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও সত্যের অপলাপ মাত্র। সংশ্লিষ্ট বিষয়টির প্রকৃত সত্য তুলে ধরে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

​প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর হেবা দলিল সম্পাদন ও রাজস্ব ফাঁকির যে চেষ্টার কথা বলা হয়েছে, তা আইনসম্মত প্রক্রিয়ার মধ্যেই ছিল। ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে দলিল নিবন্ধনের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া, রাজনৈতিক দলের পরিচয়ে সাব-রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় কোনো রাজনৈতিক নেতা বা দায়িত্বশীল ব্যক্তি এ ধরনের কোনো হুমকি বা চাপ প্রয়োগ করেননি। মূলত একটি স্বার্থান্বেষী মহলের ভুল ব্যাখ্যার কারণে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে।
​প্রকৃতপক্ষে, ওই দিন দাপ্তরিক কিছু ভুল বোঝাবুঝি বা প্রক্রিয়াগত জটিলতার কারণে সাময়িকভাবে ভুল বার্তা ছড়ালেও পরবর্তীতে তা সমাধান করা হয়। এই মিথ্যা ও কাল্পনিক সংবাদের ফলে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের সম্মান ক্ষুণ্ন হয়েছে।
​আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।

​নিবেদক,

মো: শহীদুল ইসলাম শাপলা।
চৌহালী-সিরাজগঞ্জ।