রাকিব রিফাত, ইবি-
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাব। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা দাবি জানান তারা। শনিবার (৩০ আগস্ট) সংগঠনের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামান সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে তারা বলেন, গতকাল ঢাকার বিজয়নগরে জুলাই যোদ্ধা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় ইবি ইউট্যাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অতিদ্রুত এ হামলাকারীদের সনাক্ত করতে হবে। আমরা দ্রুত নূরের আরোগ্য কামনা করি এবং তার ওপর সংঘটিত ঘটনার আইনি তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।