ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধর্মঘড় ইউনিয়নের পাটাগড়া কাউন্সিল বাজারের হোটেল ব্যবসায়ী জাহানারা বেগমের পতিতা বৃত্তির কাজে বাঁধা দেওয়ায় মোঃ লাল নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মিথ্যা মামলা আনয়ন করার কারনে এবং উক্ত গ্রেফতারকৃত যুবক লাল’কে মুক্তির দাবিতে এবং একই সময়ে উক্ত জাহানারা বেগমকে পতিতা উল্লেখ করে তার মিথ্যা মামলা করার কারণে জাহানানারা বেগমের শাস্তি দাবি করে উক্ত এলাকার কাউন্সিল বাজারে এলাকাবাসী এক মানববন্ধন করেন।

 

বুধবার দুপুর ১২ টার দিকে উক্ত এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ সশরীরে অংশগ্রহণ করে এই মানববন্ধন অনুষ্ঠিত করেন।

 

মানববন্ধনে এলাকাবাসী জানান, কাউন্সিল বাজারের হোটেল ব্যবসায়ী জাহানারা বেগম বিভিন্ন রকমের অসামাজিক কাজ করাসহ দেহ ব্যবসা করেন। সেই ধারাবাহিকতায় জনৈক বাঙালির পুত্র মোঃ রফিকুলের সাথে কোন একদিন দেহ ব্যবসার সংঘটিত সময়ে উক্ত লালসহ আরো কয়েকজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জাহানারা বেগম মিথ্যা ধর্ষনের নাটক সাজিয়ে চেংমাড়ি (ঝাড়বাড়ি) এলাকার নুর ইসলামের ছেলে মোঃ লাল এর বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করেন।‌ এ মামলায় গত সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে। মোঃ লাল ভালো ছেলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এলাকাবাসী মোঃ লাল এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে এবং সেই সাথে জাহানারা বেগমকে পতিতা দাবি করে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

 

এদিকে জাহানারা বেগম জানান তিনি কোন পতিতা নন। সে ভাতের হোটেল ব্যবসা করে সংসার চালান । তার বিরুদ্ধে যে অভিযোগ এবং মানববন্ধন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

 

উক্ত ১ নং ধর্মঘড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল কাশেম জানান, উক্ত জাহানারা বেগম ভাতের হোটেল ব্যবসা করলেও তার নৈতিক চরিত্রের অবক্ষয় রয়েছে এবং উক্ত যে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন তা তিনি জানেন না। তার এলাকায় এরকম কোন ধর্ষণের ঘটনা ঘটেনি। সেই কারণে তিনি উক্ত ধর্ষণের ঘটনা ও মামলাকে মিথ্যা বলে অভিহিত করেন।

 

তার দেওয়া বক্তব্য এবং তার এজাহারে উল্লেখিত বক্তব্যর মধ্যে অধিকাংশই তথ্য গরমিল পরিলক্ষিত হয়। যা একটা অসামঞ্জস্যপূর্ণ ভরা বক্তব্য ছিল। প্রতিবেদককে জাহানারা বেগমের দেওয়া বক্তব্য ও তার এজাহারের বক্তব্য অমিল হওয়ার কারণে মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন বলে পরিলক্ষিত হয়।

 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আরশেদুল হক জানান, মামলাটি বিজ্ঞ ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সেই সূত্রে আদালতের নির্দেশে তাঁরা আসামীকে ধৃত করে আদালতে সোপর্দ করেছেন এবং মামলার কার্যক্রম তদন্তনাধীন রয়েছে।

“পতিতার মিথ্যা মামলায় কারাগারে যুবক”-দাবি করে মানববন্ধন।