চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত ১২টা ১৫ মিনিটের দিকে মেটারনিটি হাসপাতালের পাশে একটি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর সংবাদমাধ্যমকে জানান, প্রথমে আন্দরকিল্লার সমবায় মার্কেটে আগুন লাগে।
সেখান থেকে আশপাশের তিন-চারটি প্রিন্টিং প্রেসসহ পাশের তিন তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কেউ কোন তথ্য নিশ্চিত করতে পারেনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।