সিরাজগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ আহত ২৫
সিরাজগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ আহত ২৫

মোঃ শাহিন আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে আর,পি ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। তাৎক্ষনিক নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালখুলা এলাকায় এ দুঘর্টনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লুৎফর রহমান জানান, দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আর,পি ট্রাভেলস নামক যাত্রীবাহি বাস ও নাটোরগামী একটি ট্রাকের কালুপাড়া নামক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসের ৩জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তাৎক্ষনিক নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে, এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।