কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক পারাপারের সময় স্বামী-স্ত্রী নিহত হয়ছেন। এ আহত হয়েছে তাদের এক ছেলে ও এক মেয়ে। বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইর গ্রামের ইদ্রিস মিয়া (৫০) ও স্ত্রী লুৎফা বেগম (৪২)। তাদের দুই সন্তানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবাদ মিয়া জানান, অন্য একটি গাড়িতে করে একই পরিবারের ৪ সদস্য কাবিলা বাসস্ট্যান্ড এলাকায় নামে। বাড়ি যাওয়ার জন্য তারা রাস্তার দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওয়ার পথে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে লুৎফা বেগম ও হাসপাতালে নেয়ার পথে স্বামী ইদ্রিস মিয়ার মৃত্যু হয়। তাদের দুই সন্তানের মধ্যে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, মরদেহ থানায় রয়েছে। আমরা বাস চালক আবদুর রহমানকে আটক করেছি। বাসটিও জব্দ করেছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।