ওয়ালটন গ্রুপ সম্প্রতি এসএসসি পাস প্রার্থীদের জন্য বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নিম্নলিখিত পদসমূহে আবেদন করতে পারেন:

জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। গত রোববার (২ মার্চ) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা: টিভি সার্ভিস এক্সপার্ট, ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা।

অন্যান্য যোগ্যতা: টেলিভিশন মেরামত এবং রক্ষণাবেক্ষণ ফাংশন পরিচালনায় দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।

চাকরির ধরন: পূর্ণকালীন।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ—উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর।

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ মার্চ ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি