
কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
কেশবপুরে সবজি ক্ষেতে চাষ করা গাঁজা গাছসহ জালাল উদ্দিন (৩৪) নামে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে আটককৃত ব্যক্তিকে যশোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।
থানা সূত্রে জানা যাই, রোববার গভীর রাতে কেশবপুর উপজেলার চিংড়া ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের মেহেরপুর গ্রামের মৃত সরফুদ্দিনের ছেলে জালাল উদ্দিনের সবজি ক্ষেতে অভিযান পরিচালনা করেন। এ সময় সবজি ক্ষেতে চাষ করা ৭ ফুট ৩ ইঞ্চি উচ্চতা সম্পন্ন একটি গাঁজা গাছ উদ্ধারসহ তাকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলেন, গাঁজা চাষ করার অভিযোগে জালাল উদ্দিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃতকে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।