
মোঃ রিয়াদ গাজী, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে সোবহান খলিফা (৬০) নামের এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
গ্রেপ্তার আসামিরা হলেন- মিন্টু (৫২) রুবেল হাওলাদার (৩৫) ও জসিম (৩৮)। নিহত সোবহান খলিফা উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত রশিদ খলিফার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মফিজুর রহমান জানান, আমরা অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছি। প্রথমে বরিশালের বাকেরগঞ্জ এলাকায় শ্বশুর বাড়ি থেকে মিন্টুকে গ্রেপ্তার করি পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশাল বন্দর থানা থেকে রুবেল ও জসিম কে গ্রেপ্তার করা হয়। মূলত তারা একটি ছিনতাইকারী চক্র।তাদের কাছ থেকে একটা প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এই প্রাইভেটকারে করে তারা বিভিন্ন স্থানে ছিনতাই করতো।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, ইজিবাইক ছিনতাই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করে আজ দুপুরেই আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।