
মোঃকবিরুল ইসলাম(কবির),চুকনগর প্রতিনিধিঃচুকনগর লকডাউন’র বিধি নিষেধ অমান্য,স্বাস্থ্য বিধি লঙ্ঘন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রবিবার আদালত পরিচালনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।
সুত্র জানায়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এ আদালত পরিচালিত হয়। রোববার বিকেলে ডুমুরিয়া সদর, চুকনগর বাজার, কাঁঠালতলা বাজার ও খর্ণিয়া বাজারে নির্দিষ্ট সময় উপেক্ষা করে দোকান পাট খোলা রাখা, জনসমাগম ও স্বাস্থ্য বিধি লঙ্ঘনের অপরাধের ৯ টি মামলায় মোট ৭ হাজার ৮শ’ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়।
আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ডুমুরিয়া থানার এসআই বিশ্বজিৎ কুমার সহ সঙ্গীয় ফোর্স।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।