
রাজধানীতে চলমান মাদকবিরোধী অভিযানে একদিনে আরও ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু তালেব বৃহস্পতিবার জানান, মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেফতার করা হয়। ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৪ হাজার ৯০৯টি ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন ও সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। আবু তালেব আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।
চলমান এই মাদকবিরোধী অভিযানে বুধবার ৬১ জন এবং তার আগের দিন ৫৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।