
সাভার পৌরসভা এলাকায় ছুরিকাঘাতে সোহেল হোসেন (৩০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।
শনিবার (২০ নভেম্বর) রাতে সাভারের মধ্যরাজাশন এলাকায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
রোববার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
সোহেল নীলফামারীর জলঢাকা থানার পাঠানপাড়া গ্রামের মোকছেদুলের ছেলে। তিনি সাভারের মধ্য রাজাশন এলাকার জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন।
এসআই জানান, রাতে রিকশাচালক সোহেলকে ফোন করে কেউ একজন ডেকে নেয়। পরিবারের লোকজন ভেবেছিলেন রিকশা ভাড়ার জন্য তাকে হয়তো কেউ ডেকেছেন। কিন্তু রিকশার ওপরেই কেউ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই শহিদুল ইসলাম আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার তলপেটে গভীর ছুড়িকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে নিহতের পরিবার একটি মামলা দায়ের করেছে পরিবার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।