কেশবপুরে মজিতপুর ঋষী পল্লীতে গত বৃহস্পতিবার রাতে এক যুবককে গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যা করেছে একদল দূর্বৃত্ত্ব । পুলিশ জিজ্ঞাসা বাদের জন্য সন্দেহভাজন কিছু ব্যাক্তিকে থানায় আটক করেছে।

কেশবপুর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার ৩ নং মজিতপুর ইউনিয়নের মজিতপুর গ্রামের পশ্চিমাংশে ঋষী পল্লীর কার্তিক চন্দ্র দাসের কলেজ পড়ুয়া ও নরসুন্দর পুত্র চঞ্চল কুমার দাস (২০) কে একদল দূর্বৃত্ত ছুরিকাঘাতে মারাত্মক জখম করে মজিতপুর মাঠের মধ্যে ফেলে রেখে চলে যায়।

আহত যুবক নিজের গায়ের জামা দিয়ে নিজের পেট বেঁধে কোনো রকম হেঁচড়াতে হেঁচড়াতে গ্রামের রাস্তার উপর চলে আসে এবং তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এলাকাবাসী তার এই গলা কাটা ও ভূড়ী হকশানো অবস্থায় দেখে দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। তাকে এ্যাম্বুলেন্স যোগে খুলনা হাসপাতালে নেওয়ার পথে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে পৌছানোর আগে তাঁর মৃত্যু হয়েছে। স্বজনরা তাকে ঐ রাতেই কেশবপুর থানায় নিয়ে যায়।

কেশবপুর থানা পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করেন।

এলাকাবাসী আরো জানান প্রতিবেশী আনন্দ কুমার দাসের কন্যার সাথে চঞ্চল কুমার দাসের মধ্যে দীর্ঘদিনের একটি বিরোধ চলে আসছিল।

তারাই জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। স্থানীয়রা আরো জানান চঞ্চল কুমার দাস মৃত্যুর আগে আহত অবস্থায় তার মৃত্যুর জন্য প্রতিবেশী আনন্দ কুমার দাস ও তার পুত্র সুদেব কুমার দাস দায়ী বলে জানিয়েছেন।

কেশবপুর থানার পুলিশ পরিদর্শক আবুবক্কর বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে মজিতপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতিবেশী আনন্দ কুমার দাস ও তার পুত্র সুদেব কুমার দাসসহ সন্দেহভাজন ডজন’খানেক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

কেশবপুর থানার সেকেন্ড অফিসার এস আই লিখন দাস বলেন এরিপোর্ট লেখা পযর্ন্ত থানায় নিহত চঞ্চল কুমার দাসের স্বজনদের পক্ষে এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি।

তবে আটককৃত দের জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা হবে। এই হত্যাকান্ডে অহেতুক কাউকে হয়রানি করা হবে না