
ফেনীর দাগনভূঞায় এক ছাত্রকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মাদ্রাসাশিক্ষক মো. কাউছার (২৩)। গতকাল রোববার সন্ধ্যায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজস্ট্রেট কামরুল ইসলাম তাঁর আদালতে ওই শিক্ষকের জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে গত শনিবার রাতে কাউছারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেপ্তার করে। ওই ছাত্রকে ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর থেকে কাওছার পলাতক ছিলেন
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর বিকেলে দাগনভূঞার একটি মাদ্রাসার এক আবাসিক ছাত্রকে (১৫) ধর্ষণ করেন। পরে ঘটনাটি জানতে পেরে ওই ছাত্রের পরিবার মাদ্রাসার অধ্যক্ষসহ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে ঘটনার বিচার দাবি করে। কিন্তু মাদ্রাসার অধ্যক্ষসহ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে পালিয়ে যেতে সহায়তা করে।
পরে ওই ছাত্রের মা বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ মামলায় কাউছার, মাদ্রাসার অধ্যক্ষ আবদুস ছাত্তার (৪০), সহকারী শিক্ষক জাকিরুল ইসলাম (৩৯) ও সহকারী শিক্ষক আফতাব উদ্দিনকে (৪০) আসামি করে মামলা করেন। এরপর গত শুক্রবার আবদুস ছাত্তারসহ অন্য দুই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
ফেনী পিবিআইয়ের পরিদর্শক মো. মোনায়েম মিয়া বলেন, মামলার প্রধান আসামি কাউছার পলাতক ছিলেন। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই দিনই কাউছারকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।