
যশোরে সুমাইয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকালে ঝিকরগাছা উপজেলার চাপাতলা গ্রামের পটোল ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
তিনি শার্শা উপজেলার লক্ষনপুর গ্রামের আইয়ুব হোসেনের স্ত্রী। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, শুক্রবার সকাল ৬টার দিকে ঝিকরগাছার চাঁপাতলা গ্রামের ঝিনুকদাহ মাঠে নিজ পটোল ক্ষেতে কাজ করতে যান গোলাম মোস্তফা।
এ সময় ক্ষেতের ঘাসের মধ্যে এক মহিলার রক্তাক্ত লাশ দেখে চিৎকার দেন। এরপর সেখানে এলাকার লোকজন জড়ো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে জখখের চিহ্ন রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।