
ঠাকুরগাঁও গীতা আশ্রম মন্দিরের প্রতিমা চুরি
ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দিরে রবিবার ভোর রাতে দুর্ধ্বশ চুরির ঘটনা ঘটেছে।
ঘটনার পর পুলিশের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। পুলিশ ও মন্দিরের সভাপতি নিত্যানন্দ রায় নিতাই প্রাথমিক ধারনা থেকে জানান, ভোর রাতে দূর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সোনার পাদুকা ৫০ টির মত, রুপার পাদুকা ৬০০টির বেশি স্বর্নালঙ্কারসহ দুটি রাধা ও কৃষ্ণ মুর্তি চুরি করে নিয়ে গেছে।
সকালে পুরোহীত মন্দির গিয়ে দেখেন মন্দিরে তালা ভাঙ্গা। দেখতে পেয়ে সবাইকে ডেকে আনে এবং মন্দির কমিটি থানায় অভিযোগ করে।
এ বিষয়ে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ঘটনা পরিদর্শন করেন ও তিনি বলেন,মন্দিরে চুরির ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।যত দ্রুত সম্ভব এই ঘটনাৱ রহস্য উন্মোচন হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।