
হাফিজুর রহমান, তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে নিজেদের রাখা ঘাস খাওয়াতে না দেয়ায় নাসির মুন্সিকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিবেশী সাহেবআলী খান গংরা। শুক্রবার সকালে উপজেলার কড়ইবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কড়ইবাড়ীয়া গ্রামের নাসির মুন্সি তার মহিষ ও গরুকে খাওয়ানোর জন্য নিজ রেকর্ডীও জমিকে ঘাস রাখেন। ওই ঘাস জোরপূর্বক পার্শ্ববর্তী সাহেবআলী খান তার গরু দিয়ে খাওয়াতে শুরু করে। এতে নাসির মুন্সি বাঁধা দিলে সাহেব আলী খান ও তার স্ত্রী শাহনাজ বেগম, কামাল মৃধা ও তার স্ত্রী ছালমা বেগমসহ ৬-৭জনে মিলে নাসির মুন্সিকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক যখম করে। তার ডাক চিৎকারে আসপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক মামলা নেয়া হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।