
নিজস্ব প্রতিনিধি: যশোরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের শঙ্করপুর এলাকায় নয়ন কমিশনারের অফিসের সামনে এই ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে শংকরপুর নয়ন কাউন্সিলরের অফিসের সামনে গল্প করছিলেন। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আলমগীরের মাথার বাম পাশে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
যশোর সদর হাসপাতালের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, ‘লোকজন রক্তাক্ত অবস্থায় আলমগীরকে হাসপাতালে আনেন। তার মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে।’
নিহত আলমগীর শংকরপুর এলাকার মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি যশোর পৌরসভার ৭নং ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।