
এম,এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জুয়ার আসর থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সকলেই জুয়া খেলার সঙ্গে জড়িত। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার পরানপুর ইউনিয়নের বানিসর গ্রামের আলেফ নুরের মুদিখানার দোকনঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আলেফ নুর (৩৬), মাসুদ রানা (৩২), জাকির হোসেন (৩০), আকতার হোসেন (২৮), আবুল কালাম (৪০), মামুনুর রশিদ (৪২), আল মামুন রশিদ (৩৭) ও আবদুর রাজ্জাক (৩৮)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ হাজার ২৯০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সোমবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।