অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মোঃ সৌরভ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।
আজ বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামে তার নিজ বাড়ির পাশে নলশীষা নাদীর পাড় থেকে পায়ের রগ কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।নিহত সৌরভ উপজেলার চামুন্ডাই গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে সে আফতাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র বলে জানিয়েছেন এলাকাবাসী।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান,সৌরভ নামে এক যুবকের লাশ বাড়ির পাশে নলশীষা নদীর পাড় থেকে পায়ের রগ কাটা মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় নাই। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা চলমান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।