
দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে অত্র থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে অত্র থানার সাব-ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি অনুমান ২১.৫৫ ঘটিকার সময় নবাবগঞ্জ নবাবগঞ্জ থানা ২ নং বিনোদনগর ইউনিয়নের অন্তর্গত আলমনগর বাজারে জনৈক মোঃ রানা মিয়া আর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর অত্র থানাধীন ২ নং বিনোদনগর ইউনিয়নের কাঁচদহ (সাহাপাড়া) গ্রামস্থ মৃত মোকছেদ আলীর ছেলে মোঃ আলোয়ার হোসেন(৪০) এর দেহ তল্লাশি করে ১৫০(একশত পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হলে এসআই মোঃ আনোয়ারুল হক এর অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় নবাবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় মামলা রুজু করেন।
তথ্যটি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।