মটরসাইকেল সহ চোর সিন্ডিকেটের ৪ চোর গ্রেফতার
মটরসাইকেল সহ চোর সিন্ডিকেটের ৪ চোর গ্রেফতার
সোমবার ৪ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে মটর সাইকেল চোর সিন্ডিকেটের ৪ জন চোর কে গ্রেফতার করেন।

চোর সদস্যরা হলো কাশিয়ানি টিটা গ্রামের রাজ্জাক শেখের ছেলে কামাল শেখ,আলফাডাঙ্গা উপজেলার বাজড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে জিসান,ও মফিজুল হকের ছেলে মিলন,এছাড়া লোহাগড়া উপজেলার আড়পারা গ্রামের ফসিয়ার সরদারকে গ্রেপ্তার করে এবং ৮ টি চোরাই মটর সাইকেল উদ্ধার করে।
উদ্ধারকৃত মোটরসাইকেল এর ভিতর ৮ টি মোটরসাইকেল বাজাজ কম্পান্নির তার মধ্যে ডিসকভার ১২৫ সি,সি ৫টা ১০০সি,সি ১ টা, এবং ১ টা প্লিটিনা মোটরসাইকেল রয়েছে।
এঘটনায় নড়াইলের এসপি (সদর) সার্কেল মোঃ রিয়াজুল ইসলাম সাংবাদিকদের বলেন এরা আন্তঃ জেলা মটর সাইকেল চোরের সদস্য। দীর্ঘ দিন ধরে তারা মটর সাইকেল চুরির সাথে জড়িত। তাদের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমরা আরো কয়েকটা মটর সাইকেল উদ্ধার করতে পারবো বলে আশা করছি।
এঘটনায় লোহাগড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।