
প্রযুক্তি সেবার ইতিহাসে আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট সাইবার অপরাধের ঘটনা; হাজার কোটি ডলারের বেআইনি লেনদেন হয়েছে গেল বছরেই। ব্লকচেইন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘চেইনঅ্যানালাইসিস’-এর দেওয়া তথ্য বলছে, ২০২১ সালে অন্তত এক হাজার ৪০০ কোটি ডলারের ডিজিটাল মুদ্রা পাঠানো হয়েছে বিভিন্ন বেআইনি অনলাইন ঠিকানায়।
২০২০ সালে এর আকার ছিল ৭৮০ কোটি মার্কিন ডলার। ২০২২ সালের শুরুতেই বেআইনি অ্যাকাউন্টগুলোর হাতে অন্তত এক হাজার কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি আছে বলে জানিয়েছে ‘চেইনঅ্যানালাইসিস’।
এর সিংহভাগ ক্রিপ্টোকারেন্সির চুরির সঙ্গে জড়িত ওয়ালেটে আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে ‘র্যানসমওয়্যার’, ‘পনজি স্কিম’ এবং অন্যান্য সাইবার প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট ওয়ালেটগুলোকেই ‘বেআইনি ঠিকানা’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।