
স্টাফ রিপোর্টারঃ বাগমারায় নয় বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে শাকিল আহম্মেদ(২০) নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রসায় দীর্ঘদিন ধরে শিশু শিক্ষার্থীদের কোরআন শিক্ষা কার্যক্রম চলছে।
আশে পাশের শিশু শিক্ষার্থীরা সেখানে থাকতো। গ্রামবাসী শিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। এ জন্য দুইজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
পুলিশ আরো জানায়, গত বুধবার রাতে শিক্ষক শাকিল ওই ছাত্রকে তার কক্ষে ডেকে নেন। পরে তিনি রাতভর ওই ছাত্রকে বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য ছাত্রকে হুমকি দেন।
সকালে কৌশলে ওই ছাত্র বাড়িতে পালিয়ে গিয়ে বিষয়টি তার বাবা মাকে জানায়। পরে তার বাবা মা সহ প্রতিবেশিরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বৃহস্পতিবার রাতে মাদ্রাসায় গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে রাতেই অভিযুক্ত শিক্ষক শাকিলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে রাতেই শিশুর বাবা থানায় একটি মামলা করেন। এই মামলায় অভিযুক্ত শিক্ষক শাকিলকে গ্রেপ্তার দেখানো হয়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক শাকিল নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে যথাযত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।