এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ সাত মাসের অন্তঃসত্বা এক নারীকে ধর্ষণের চেষ্টার মতো জঘন্য অপরাধের পর আত্মগোপনে থেকে ক্ষতিগ্রস্থ নারী প্রেমা বিশ্বাস ফুলকি (১৮) ও তার স্বামী অভিষেক বিশ্বাসকে মুঠোফোনে কল করে এবং ভয়েজ মেসেজে দফায় দফায় প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে অভিযুক্ত লম্পট সাবেক বিজিবি সদস্য সৈকত বিশ্বাস বাবু(৫০) ও তার শিক্ষিকা স্ত্রী শিপ্রা রাণী বিশ্বাসের বিরুদ্ধে। এ ঘঠনা ধামাচাপা দিতে স্থানীয় বিএনপির ইউনিয়ন পর্যায়ের কয়েকজন নেতা ও সাংবাদিকদের সাথে মোটা অংকের অর্থের লেনাদেনের দেনদরবারে মরিয়া হয়ে উঠেছে অভিযুক্ত সাবেক বিজিবি সদস্যের স্ত্রী (মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা) এবং কুলটিয়া ইউনিয়নের নাম করা সুদে কারবারি প্রদীব বিশ্বাস। তথ্য মোতাবেক, ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নারীর স্বামী অভিজিৎ বিশ্বাস কাজের সুবাদে মাছের ঘেরে থাকায় মঙ্গলবার(২রা জুন) দুপুরে নির্জন বাড়ি পেয়ে লম্পট সাবেক বিজিবি সদস্য ঐ নারীর ঘরে প্রবেশ করে। সাত মাসের অন্তঃসত্ত্বা নারীকে শয্যায় পেয়ে আত্মীয়তার সুযোগে সেবা করার উদ্দেশ্য তার পাশে বসে নানা রকম অশ্লীল কথা বলতে থাকে। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা নারীর পায়ে হাত দিয়ে পরিহিত পোশাক আলগা করার চেষ্টা করে এবং ঐ নারীর শরীরের উপর পশুর মতো ঝাপিয়ে পড়লে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে দ্রুত পালিয়ে যায় ঐ নরপশু সৈকত! গোপন ক্যামেরায় ধারনকৃত ভিডিওতে এমনই তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী নারীর স্বামী অভিজিৎ বিশ্বাসের মামা বিদ্যুৎ বিশ্বাসের স্ত্রী। তবে লোক লজ্জার ভয়ে ও প্রভাবশালী মহলের চাপে সাংবাদিক ও থানা পুলিশের সামনে আসতে রাজি হননি অসুস্থ ঐ নারী অন্তঃসত্ত্বা প্রেমা বিশ্বাস ফুলকি। এ ছাড়াও স্থানীয় বিএনপি নেতা আশরাফুল ইসলাম ও বিত্তশালী সুদে কারবারি প্রদীপ বিশ্বাস অভিযুক্ত সৈকত বাবুর সাথে গোপন যোগাযোগ রেখে বিষয়টা উল্টো ভাবে সাজিয়ে জমিজমা বিরোধের এক নাটকের মঞ্চ তৈরির পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত নারী ও তার স্বামী অভিজিৎ এর আগে যে বিশ্বাস বল্টু বিশ্বাসের বাড়িতে থাকতো! অর্থাৎ যে বাড়িতে থাকাকালীন ঐ বাড়ির জামায় সৈকত বাবু ধর্ষণের চেষ্টা করেছিলো সে বাড়ির মালিক বল্টুর স্ত্রী ও সৈকতের স্ত্রী শিপ্রা রাণী একের পর এক হুমকি ও অভিকে মিথ্যা মামলায় ফাসিয়ে জেল খাটানোর হুমকি দিচ্ছে বলে এ প্রতিবেদকের সাথে গোপনীয়তার স্বার্থে শেয়ার করেছেন। তিনি আরো অভিযোগ করেছেন, আর্থিক সংকটের কারনে তার অসুস্থ্য সন্তান-স্বম্ভবা স্ত্রীর চিকিৎসা করা ও আইনি প্রক্রিয়ায় যেতে চেয়েও যেতে পারছে না। এদিকে সময় অসময়ে তাদের হুমকিতে দুশ্চিন্তায় গর্ভবতী নারী ও অনাগত শিশুর স্বাস্থ্যের অবনতি হতে পার এবং গর্ভের শিশুর মেন্টাল ট্যারুমা (মানষিক ভারসাম্য) হতে পরাবে বলে দ্রুত চিকিৎসকের পরামর্শ দিয়েছেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিষয়ে অভিঙ্গ ডাঃ দিলরুবা পারভীন ডায়না। দুঃখজনক হলেও এটাই প্রতীয়মান যে, দারিদ্রতার বেড়াজালে আটকা পড়ে এহেন সমাজবিরোধী ন্যাক্কারজনক ঘঠনাটি লোকচক্ষু ও আইনি ব্যবস্থার ছোয়া হতে বঞ্চিত হচ্ছে ক্ষতিগ্রস্ত ঐ পরিবারটি।
অপরদিকে বিষয়টি গোপনীয়তার অতল-গহব্বরে নিমজ্জিত করতে অভিষেক বিশ্বাসের দূর-সম্পর্কের আত্বীয় সোমনাথ মন্ডলের ছেলে শিমুল মন্ডল নানান গল্প সাজিয়ে বলার চেষ্টা করলেও কথার ভিন্নতায় জড়িয়ে সাংবাদিক -পুলিশের সামনেই আরালে গিয়ে আরেকজনের সাথে গোপন আলাপ করাতে ঘঠনাটও পরিষ্কার হয়ে উঠেছে যে,অভিযুক্ত সৈকত বাবু সে দিন বাড়িতে ঐ নারীকে ইতিপূর্বেও কুপ্রস্তাব দিতো। প্রাপ্ত ভিডিওতে আরো দেখা যায়,একটি সনাতনী নারী এ বিষয়ে কতা বলতে এগিয়ে আসলে ঐ শিমুল মন্ডল তাকে এক ধমকে থামিয়ে দিয়ে মিথ্যার প্রলেপ দিতে শুরু করে। তবে এ ঘঠনা ধামাচাপা দিতে মরিয়া হওয়া শিমুল মন্ডল, প্রদীপ বিশ্বাস,আশরাফুল ইসলাম, বল্টু বিশ্বাস ও তার স্ত্রী,শিপ্রা রাণী এবং অভিযুক্ত সৈকত বাবুর ব্যার্থ চেষ্টার “আয়নাবাজি” রটে যাওয়াতে আত্মবিশ্বাস ফিরে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করেছে। ভুক্তভোগীর স্বামী অভিষেক বিশ্বাস অভি দৈনিক যশোর বার্তা সহ কয়েকটি মিডিয়ায় সত্য সংবাদ প্রকাশে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।