হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ  ফরিদপুরে মধুখালী পৌরসভার গোন্দারদিয়াস্থ রাসেল বিস্কুট ফ্যাক্টরির পিছন থেকে তিন জুয়ারিকে আটক করে ফরিদপুর আদালতে সোর্পদ করেছে মধুখালী থানা পুলিশ।
 আটককৃত তিন জুয়ারি হলো মৃত হারেজ মৃধার ছেলে  ইমন মৃধা(৪০), মৃত হিজামত শেরখর ছেলে
সিরাজ শেখ(৬০), ও মৃত মোকছেদ মোল্যার ছেলে  আক্তার মোল্যা(৫৮)। তাদের বাড়ি পৌরসভার গোন্দারদিয়া গ্রামে। তাস দ্বারা জুয়া খেলার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন আটককৃদের নামে বিধি অনুযায়ী মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।