মোঃ ফারুক হোসেন | মাটিরাঙ্গাঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাড়ির পাশে পাহাড়ের গভীর খাদ থেকে মোঃ আবুল বাশার (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের বাঙলা টিলা প্রকাশ (পাঞ্জাবী টিলা) এলাকায় নিজ বাড়ির পাহাড়ের নীচে থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল বাসার (৩৮) বাঙলা টিলা প্রকাশ (পাঞ্জাবী টিলা) এলাকার মোঃ শাহজাহান মিয়ার ছেলে। পেশায় কাঠ মিস্ত্রি মোঃ আবুল বাশার তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই কাজ শেষে বৃহস্পতিবার বিকালের দিকে পার্শ্ববর্তী খেদাছড়া বাজারে যায় মো. আবুল বাশার। রাতে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজির এক পর্যায়ে শুক্রবার (২৮ মে) সকালের দিকে বাড়ির পাশে পাহাড়ের গভীর খাদে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. খোরশেদ আলম ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মোঃ খোরশেদ আলম জানান, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ড জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।