জামালপুর সদর উপজেলা ঘোড়াধাপ ইউনিয়নের বাসিন্দা চান মিয়ার ছেলে বাবুল গতকাল বুধবার ০৫ মার্চ ২৫ তারিখ রাতে নেশাগ্রস্থ অবস্থায় মাতলামি করতে থাকলে স্থানীয় জনতা ধরে এবং উত্তম মাধ্যম দেয়।

পরবর্তীতে মুক্তাগাছা থানা পুলিশ স্থানীয় জনতার হাত থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর মাদক সম্রাট শীর্ষ সন্ত্রাসী বাবলু তার ফেসবুক আইডিতে বিএনপির নেতাকর্মীদের হুমকি ও মিথ্যা তথ্য দিয়ে স্ট্যাটাস দেয় ।

এলাকাবাসী জানায়, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাদক সম্রাট হিসেবে পরিচিত এই নেতা, কিছুদিনপূর্বে গোপালপুর বাজারে ঘোড়াধাপ ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি জামালকে কুপিয়ে আহত করেছে, যার মামলা চলমান রয়েছে ।

মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করে। রাত্রে বিশেষ অভিযানে র‍্যাব মাদক সম্রাট বাবলুকে স্বদেশ হাসপাতাল থেকে গ্রেফতার করে।