
মনির খান, স্টাফ রিপোর্টার: ৯নং মল্লিকের ইউনিয়ন পরিষদের বিদুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।
পরিষদ থেকে তিনটি ল্যাপটপ উধাও।
নাজেহাল স্কুলের বাচ্চাদের নিবন্ধন করতে আসা গ্রাহকগণ।
লক্ষাধিক টাকার ও উপরে নিবন্ধনকৃত সরকারি খাতের টাকা উদ্যোক্তা হাবিবের পকেটে। উদ্যোক্তা হাবিবকে উক্ত টাকার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার টাকা জনগণের কাছে বাকি রয়েছে। জনগণের প্রশ্ন লক্ষ টাকার উপরে হলে তো প্রায় ১০ হাজার লোকের কাছে টাকা বাকি?
লোহাগড়া উপজেলার ৯ নং মল্লিক পুর ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ ভোগান্তিতে পড়েছে ইউনিয়ন বাসী। ১৩ ডিসেম্বর সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়,তারা এক সপ্তাহ ধরে ইউনিয়ন পরিষদে যাতায়াত করছেন। কেউ এসেছে জন্ম নিবন্ধন কার্ড করার জন্য, কেউ এসেছেন মৃত্যু সনদ কেউ বা এসেছে অন্য কাজের জন্য, কিন্তু এক সপ্তাহ এসে কেউ কোনো কাজ করাতে পারে নাই।
ইউনিয়ন পরিষদে নিবন্ধন সহ বিভিন্ন প্রকার কাজের জন্য আশা মহিলা ও পুরুষ সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থেকে ফিরে যেতে হচ্ছে বাড়িতে, কারণ পরিষদে নেই বিদুৎ সংযোগ। বিদ্যুৎবিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে লোহাগড়া পল্লী বিদ্যুৎ সমিতি। পাঁচুড়িয়া গ্রামের উজ্জ্বল খান বলেন আমি গত চার দিন যাবত পরিষদে আসতেছি আমার বাচ্চার জন্ম নিবন্ধন করার জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থেকে ও করাতে পারিনাই জন্ম নিবন্ধন কার্ড। পরে জানতে পারি বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে লোহাগড়া বিদ্যুৎ অফিস।
এসময় উজ্জল খান আরো বলেন ইউনিয়ন পরিষদের বিদুৎ সংযোগ যদি না থাকে আমরা সেবা পাবো কি ভাবে?এসময় সাংবাদিকদের সাথে কথা হয় অনেক সুবিধাবঞ্চিত নারী ও পুরুষদের সাথে, তারা বলেন আমাদের এখন কি উপায় হবে ? কত দুর থেকে ইউনিয়ন পরিষদে এসে আবার ফিরে যেতে হচ্ছে। এবিষয়ে মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোজাফফর হোসেন এর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের তেমন কোন উত্তর দিতে পারেন নাই, তিনি বলেন এক বছরের মত বিদ্যুৎ বিল ৪৩ হাজার ৭শত ৩৮ টাকা বকেয়ার থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করেছে লোহাগড়া পল্লী বিদ্যুৎ সমিতি।
বিদ্যুৎ বিল সর্বদা চেয়ারম্যান সাহেব পরিশোধ করে থাকে এ বিষয়ে আমি চেয়ারম্যান কে জানাবো।
এবিষয়ে মল্লিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার মোস্তাফা কামাল এর সাথে মুঠোফোনে কথা হলে প্রথমে তিনি ফোন রিসিভ করেন নাই, পরবর্তীতে যোগাযোগ হলে তিনি বিদ্যুৎ সংযোগের চেষ্টা করছেন বলে জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।