ছবি কলম কথা
ছবি কলম কথা

কাজে যেতে অনিহা প্রকাশ করায় সহকর্মীকে খুনের ঘটনায় মনির নামে এক এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করেছে সিআইডি। আজ বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডি জানায়,
গত ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে সহকর্মী মনির ওইদিন সকাল ৭টার সময় আব্দুল করিমকে কাজে যাওয়ার জন্য বললে করিম তার সাথে কাজে যেতে পারবে না বলে জানায়। এ সময় মনির ক্রুদ্ধ হয়ে তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা করলে আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে শরিয়তপুর থেকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।