
বিধান মন্ডল,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৩’শ পিচ ইয়াবাসহ বিপ্লব মোল্লা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বল্লভদী এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বিপ্লব বল্লভদী গ্রামের রুস্তম মোল্লার ছেলে। এসময় আটককৃত বিপ্লবের নিকট হতে ৩০৫ (তিনশত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং ২টি সীমকার্ড উদ্ধার করা হয়। মাদারীপুর র্যাব-৮, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ ফরিদপুরের সালথা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।