
বাগেরহাটের ফকিরহাটে প্রেমের ফাঁদে ফেলে এক গৃহবধূকে (২৬) ধর্ষণ ও মুঠোফোনে স্থিরচিত্র ধারণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পর গত বৃহস্পতিবার রাতে আসামিকে আটক করে পুলিশ।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, স্বামী বিদেশে থাকার সুযোগে স্থানীয় নাজমুল হাসান নামের এক ব্যক্তির সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন নাজমুল।
এ সময় মুঠোফোনে ধর্ষণের স্থিরচিত্র ধারণ করা হয়। স্বামী ও সন্তানের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখেন ওই নারী। কিন্তু কিছুদিন যেতে না যেতে বিভিন্ন মানুষের মুঠোফোনে ওই চিত্র পাঠান নাজমুল। অবশেষে ওই নারী আইনের আশ্রয় নিতে বাধ্য হন।
ফকিরহাট মডেল থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, ‘মামলার আসামিকে আটক করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তধীন। ’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।