
যশোর প্রতিনিধি: যশোরে অস্ত্র ও গুলিসহ রুপদিয়া, চাউলিয়ার শাকিলকে আটক করেছেন যশোর কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে এসআই সালাউদ্দিন ও নাজমুল ইসলামের নেতৃত্বে রুপদিয়ার সাবেক শুভেচ্ছা সিনেমা হলের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক শাকিল হোসেন যশোর সদরের রুপদিয়ার চাউলিয়া বিশ্বাস পাড়ার জয়নাল বিশ্বাসের ছেলে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শাকিল হোসেনের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা ও মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে।
মঙ্গলবার ভোররাতে পুলিশ তাকে আটক করেছে। পরে জিজ্ঞাসাবাদে শুভেচ্ছা সিনেমা হলের পাশে মেহগনি বাগান থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।