টেকনাফে ছোট ভাইকে হত্যার অভিযুক্ত বড় ভাইকে গ্রেপ্তার
টেকনাফে ছোট ভাইকে হত্যার অভিযুক্ত বড় ভাইকে গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে জমির বিরোধের জেরে ছোট ভাইকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সদরের ঝিলংজার মুহুরিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৫’র সদস্যরা। বিকেল সাড়ে ৫টার দিকে প্রেস ব্রিফিংয়ে র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার মো. ইউনুছ (৬০) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ (পশ্চিম-উত্তরপাড়া) ৮ নম্বার ওয়ার্ডের মৃত মকবুল আহম্মদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম ও উত্তরপাড়া এলাকায় পারিবারিক জমির বিরোধ চলছিল বড় ভাই ইউনুছ (প্রকাশ) হপ্পি ইউনুছ ও ছোট ভাই হোছনের মাঝে। এ নিয়ে ২৮ জানুয়ারি সন্ধ্যায় হোছেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বড় ভাই।
তিনি জানান, হত্যার ঘটনায় নিহত হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে নিহতের বড় ভাই ইউনুছ, তার ছেলে ওসমান গনি ও ভাতিজা ইউছুফসহ অজ্ঞাত কয়েকজকে আসামি করে টেকনাফ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আত্মগোপনে চলে যাওয়া আসামিদের ধরতে র্যাব-১৫ নানা কৌশলে গোয়েন্দা তৎপরতা বাড়ায়। পরে মামলার প্রধান আসামি ইউনুছ কক্সবাজার সদরের ঝিলংজা মুহুরিপাড়ায় অবস্থান করছেন এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন র্যাব সদস্যরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।