গাইবান্ধায় স্বামীর গায়ে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে পাষন্ড স্ত্রী
গাইবান্ধায় স্বামীর গায়ে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে পাষন্ড স্ত্রী

কেএম জহুরুল হক জনি,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় স্বামীর গায়ে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে পাষন্ড স্ত্রী। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলা শহরের সুখ নগর এলাকায় ।
স্বজনরা জানান, ১৬ বছর আগে সাদুল্যাপুর উপজেলার সাবানা বেগমের সাথে মোস্তাফিজুর রহমান রিপনের বিয়ে হয়। পেশায় বাসের সুপার ভাইজার রিপনের বাড়ী গাইবান্ধা পৌর এলাকার সুখ নগরে। দাম্পত্য জীবনে দীর্ঘদিন থেকে তাদের মাঝে মনোমানিল্য চলে আসছিলো। এরই জের ধরে গত রাতে দু জনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। ঝগড়ার সূত্র ধরে স্ত্রী সাবানা বেগম স্বামী রিপনকে ঘরে রেখে নিজে বাহিরে রাত্রী যাপন করেন । আজ সকালে স্ত্রী শাবানা চুলোয় গরম পানি করে ঘরে ঘুমন্ত স্বামীর মুখ মন্ডল ও শরীরে ঢেলে দেয়। এসময় স্বামী রিপনের চিৎকারে তার স্বজন ও আশে-পাশের লোকজন ছুটে আসলে শাবানা পালিয়ে যায়।
দগ্ধ রিপনকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।