নরসিংদীতে কাঠ বাগানে মিললো অজ্ঞাত নারীর লাশ
নরসিংদীতে কাঠ বাগানে মিললো অজ্ঞাত নারীর লাশ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে একটি নির্জন কাঠ বাগান থেকে শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বাঘাব গ্ৰামের হারুন মিয়ার নির্জন কাঠ বাগান থেকে নাকে মুখে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে বাগান মালিক হারুন মিয়া গাছের লতাপাতা কাটার জন্য বাগানে গিয়ে লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির খান কে জানান। পরে মনির খান ঘটনাটি থানা পুলিশ কে অবহিত করেন। খবর পেয়ে শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ঘটনাস্থলে যান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার। তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় সনাক্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশ ব্যুরা অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়। নিহত নারীর দুই হাতের আঙ্গুল কাটা ও ক্ষতবিক্ষত থাকায় তাৎক্ষনিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ধারণা করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার রাতের কোন এক সময় তাকে কেউ হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর পড়নে ছিল সাদা রঙ্গের পায়জামা, লাল রংয়ের কামিজ ও কালো রঙের বোরকা। পাশে পড়েছিল একটি ব্যাগ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।