
মোঃ মেহেদী হাসান, কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ
কলাপাড়ায় চোরাই গরু বিক্রি করার সময় দুই চোরকে হাতেনাতে ধরেছে জনতা। শনিবার রাতে ধানধালী ইউনিয়নের লোন্দা বালুর মাঠে দুই গরু চোরকে ধরে ফেলে স্থানীয় জনতা।
গরু চোর হলেন, আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের রফেজ হাওলাদার, বরগুনা সদরের মোঃ রুবেল ও গরু ক্রয়কারী ধানখালী ইউনিয়নের বাবুল মৃধা। তারা পেশাগত গরু চোর বলে থানা সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে দুই জনকে আটক এবং গরু ক্রয়কারীকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে, গরুটি স্থানীয় চৌকিদারের জিম্মায় রাখা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।