নিহত তিনঘটনাস্থল: ছবি
নিহত তিনঘটনাস্থল: ছবি

কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে অস্ত্রধারীর গুলিতে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার (১৩ জুন) সকাল ১১টায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনেই মারা যান। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ এর মধ্যে। শিশুটির বয়স ৪ বছর। তবে কারো নাম পরিচয় এখনো জানা যায়নি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।