শত্রুতার জেরে নারী-শিশুসহ তিন জনকে কুপিয়ে জখম
শত্রুতার জেরে নারী-শিশুসহ তিন জনকে কুপিয়ে জখম

চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকার মতিঝর্ণায় পূর্ব শত্রুতার জেরে নারী-শিশুসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।এঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার মাছ বাজারের সামনে এ ঘটনা ঘটে। আহত তিনজন হলেন— হোসনে আরা বেগম (৫০), মো. মাহিম (১২), মো. মাহাদী হাসান (১৯)। আহত মাহিম ও মাহাদীর বাবা কবির হোসেন বলেন, সন্ত্রাসী জাকির প্রায়ই আমার কাছে চাঁদা দাবি করতো। চাঁদা না দিলে আমার ছেলেদের মেরে ফেলার হুমকি দিতো।
তাদের বিরুদ্ধে ফেব্রুয়ারির ১ তারিখ খুলশী থানায় অভিযোগ করি। থানায় অভিযোগের সূত্র ধরে আজকে রাতে ৮ থেকে ১০ জন আমাদের উপর হামলা চালায়।
এতে কিন্তু আমার দুই ছেলে এবং শাশুড়িকে কুপিয়ে গুরুতর জখম করেছে। খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তিনজনকে আটক করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।