
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. আইভান স্টেফানেক। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে স্থানীয় সময় বুধবার এ চিঠি পাঠান তিনি।
চিঠিতে ড. আইভান স্টেফানেক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।
গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি। এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম তার চিকিৎসাসেবা দিচ্ছে। এর মধ্যে গত বুধবার রাত থেকে খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ শুরু হয়।
তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা ইনজেকশন দিয়ে তা বন্ধ করতে সক্ষম হন। বৃহস্পতিবার সকালে আবারও রক্তক্ষরণ হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে ওই দিন দুপুরের আগে তার সেই অবস্থার কিছুটা উন্নতি হয় বলে মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক জানান। অর্থাৎ রক্তক্ষরণ কিছুটা কমে। পরে আবার থেমে থেমে রক্তক্ষরণ হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তার রক্তক্ষরণ বন্ধে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।