
গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: সারাহ কুকবাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাজ্য গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ দেখতে চায় বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। একইসঙ্গে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচনে সহযোগিতা করতে চায় তার দেশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এমন কথা বলেন ব্রিটিশ হাইমিশনার সারাহ কুক।এর আগে সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন সারাহ কুক। এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সারাহ কুক বলেন, আগামী বছরে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য।
সংসদ নির্বাচনে সহায়তা করবে তার দেশ বিশেষ করে ‘সিভিক অ্যাডুকেশন’ ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে সহযোগিতা করার কথা জানান ব্রিটিশ হাইকমিশনার। মূলত বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য কীভাবে পাশে থাকতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।