মেসার্স মারিয়াম ট্রেডার্সের শুভ উদ্বোধন
মেসার্স মারিয়াম ট্রেডার্সের শুভ উদ্বোধন
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষীপুর বাজারে মেসার্স মারিয়াম ট্রেডার্সের শুভ উদ্বোধন করা হয়েছে। যা খাজা এন্টার প্রাইজের একটি প্রতিষ্ঠান।
গতকাল রাত ৮ টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষীপুর বাজারে এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স মারিয়াম ট্রেডাসর্ এর সত্বাধিকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মো. মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি প্যানেল চেয়ারম্যান মো. শামীম হোসেন শানু, ইউপি সদস্য মো. নুর ইসলাম, ইউপি সদস্য মো. মোকছেদ আলী, লিটন, লাবলু, ফারুক, খয়েরবাড়ী দাখিল মাদ্রাসার সুপার মো. ইমামুল হক, খয়েরবাড়ি ইউনিয়ন বিট অফিসার এস আই রেজাউল করিম, অবসর প্রাপ্ত সেনা সদস্য মো. নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং স্থানীয় ব্যবসায়ীরা। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল খালেক।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।