
মাদক সেবন ও বিক্রির দায়ে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ তাদের গ্রেফতারা করা হয়।
মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এই অভিযান চালায়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২,৪৭১ পিস ইয়াবা বড়ি, ২৭ কেজি ১৮৫ গ্রাম ২১ পুরিয়া গাঁজা, ৬৭ গ্রাম ৭৮০ পুরিয়া হেরোইন ও ২৬৯ ক্যান উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।