
মোঃ আহসান হাবীব সুমন,নিজস্ব প্রতিবেদক: পুলিশের অভিযানে জামালপুর শহরের জিগাতলা এলাকার হাজী ফজলুল হকের দ্বিতীয় তলা একটি ফ্লাট থেকে মাদক সেবন করা অবস্থায় ৪ মহিলাকে গ্রেফতার করেছে জামালপুর সদরের ১ নং ফাঁড়ির পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মধুপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী আনসার সদস্য বাচ্চু মিয়া স্ত্রী পাখি আক্তার (৩৫), জাওরাম এলাকার স্বর্ণা (২৫), হাজিপুর এলাকার মডেলিং বৃষ্টি আক্তার (২২) ও বৃষ্টি আক্তারের বড় ভাইয়ের স্ত্রী মাহি (১৯)। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও আনুমানিক ২ গ্রাম ইয়াবা ট্যাবলেটের পাউটারসহ উদ্ধার করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।