মোঃ রাশেদুল ইসলাম | মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: ২৯আগষ্ট রবিবার রাত ০৩.৩০মিনিটে পীরগঞ্জ উপজেলার ১০নং শানেরহাট ইউনিয়নের বড় পাহাড়পুর গ্রামের মোঃ নজরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে পীরগঞ্জ থানা পুলিশ।

উক্ত অভিযান চালিয়ে মোঃ নজরুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়। পীরগঞ্জ -মিঠাপুকুরে দায়িত্বপ্রাপ্ত এএসপি ডি-সার্কেল মোঃ কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার ১০নং শানেরহাট ইউনিয়নের পাহাড়পুর মোঃ নজরুল ইসলাম (৩৫) পিতা মোঃ মজু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান চালিয়ে পাঁচ (০৫)কেজি গাঁজাসহ ও গাঁজা বিক্রিত দশ(১০) হাজার টাকা উদ্ধার করা হয়।

এসময় মোঃ নজরুল ইসলাম ( ৩৫)কে গ্রেফতার করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।