
মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং অভিযানে প্রধাম সড়কের আজমীর বেকারী ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারী নামের খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে ২টিতে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।
তথ্য মোতাবেক, বৃহঃবার সকালে আজমীর ফুড এন্ড বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা, পন্যের উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণ সময় অলিখিত রাখা এবং পণ্যের মোড়ক ডিজাইন নকলসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া একই টিমের পরিচালিত অভিযানে, সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে দইয়ের ওজনে কারচুপির প্রমাণ মেলায়, ক্রেতাকে ওজনে কম দেওয়ায় একই আইনের ৪৬ ধারায় এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও কয়েকটা ফার্মেসী মালিক’কে প্রাথমিক সর্তকতা দেন।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর,জেলা ক্যাব সদস্য এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল বলে তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ জানিয়েছে,জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।