নিজস্ব প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা শাখা ডিবি যশোরের এসআই (নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ১১ই আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, যশোর জেলার মনিরামপুর থানাধীন নেহালপুর সাকিনস্থ কালিবাড়ী বাজারের মোঃ রেজাউল করিম এর চায়ের দোকানে কতিপয় ব্যক্তিরা অনলাইন জুয়া/বেটিং খেলা করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ১০টার দিকে কালিবাড়ী বাজারের মোঃ রেজাউল করিম এর চায়ের দোকানে পোঁছাইলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ শরিফুল ইসলাম (৪০), মোঃ বাহারুল ইসলাম (২৬), মোঃ ইসমাইল হোসেন রাজু (৩৫) এবং মোঃ ইমরান হোসেন (২৩) গণদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের নাম-পরিচয় প্রকাশ করে এবং স্বীকার করে যে তারা ঘটনাস্থলে অবস্থান করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অনলাইন বেটিং বা জুয়ার সাইটে প্রবেশ করে খেলা পরিচালনা করছিল। তাদের নিকট থেকে যথাক্রমে একটি Zenx 2, একটি Vivo V30 Lite এবং একটি TECNO SPARK 40C মোবাইল ফোন জব্দ করা হয়। তারা এবং পলাতক অজ্ঞাতনামা ২/৩ জন আসামী পরস্পর যোগসাজশে সরকারের অবৈধ ঘোষিত বিভিন্ন বেটিং এজেন্ট ও জুয়ার সাইট/অ্যাপ (যেমন: 1xbet, 35BDbet, 2777bet ইত্যাদি) ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে দীর্ঘ দিন ধরে অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা ও ই-ট্রানজেকশন করে আসছে।
আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।