বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের ধুলজুড়া গ্রামে এক বসত ঘর থেকে দুই মাদক ব্যবসায়ীকে ৭৭ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাজাঁ সহ আটক করেছে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটকৃতরা হলো ধুলজুড়া গ্রামের মো. সেলিম শেখ (২৬), আহাদ মুন্সি (৩০)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. কবির হোসেন অভিযান চালিয়ে ধুলজুড়া গ্রামের মো. সেলিম শেখের বসত ঘর থেকে দুইজনকে আটক করে।
এ সময় সেলিম শেখের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা বড়ি ও আহাদ মুন্সির নিকট থেকে ২০ গ্রাম গাজাঁ উদ্ধার করে।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ৭৭ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের নামে মাদক মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।