ঢাকা যাত্রাবাড়ী থেকে মুক্তিপণ আদায়কারী ০২ জন কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব-৩
ঢাকা যাত্রাবাড়ী থেকে মুক্তিপণ আদায়কারী ০২ জন কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব-৩

ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকা অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী ০২ জন কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
১। ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা হতে অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী আসামী ১। মোঃ রাজু আহমেদ (২১), পিতা-মৃত মোস্তাক আহমেদ, সাং-শাহাপুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা এবং ২। মোঃ সুমন (১৮), পিতা-মৃত তোফাজ্জল হোসেন, সাং-বোরহান উদ্দিন হালদা মার্কেট, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাদ্বয়‘কে ০৬/১২/২০২২ তারিখ ০২১৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর মিডিয়া অফিসার।
২। তিনি আরও জানান, আসামীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে লাভবান হওয়ার জন্য সাধারণ জনগণকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক আটক রেখে নির্যাতন করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।